আতিক হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে সুযোগ পেয়েছে ২৪ বাংলাদেশি ক্রিকেটার। বুধবার (১৪ জুন) কলম্বোর সাং-রিলা হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম থেকে দল পেয়েছেন মোহাম্মদ মিথুন। গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন এই টাইগার ব্যাটার।
মিথুন দল পেলেও দল পাননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের মত খেলোয়াড়।
২০ হাজার ভিত্তিমূল্যে মিথুনকে দলে নেয় গল গ্লাডিয়েটর্স। নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রূপি। দ্বিতীয় নম্বরেই তোলা হয়েছিল তামিমের নাম। তবে কোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি।
এখনো পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, কার্লোস ব্রাথওয়েটও।
উল্লেখ্য, এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"