কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদীর তীরের কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের প্রমাণ মেলে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে শানতোলা গ্রামের আবু হাসানকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। সরেজমিনে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"