কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে গরিব, অসহায়, বিধবা ও এতিম পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবসেবা ও সামাজিক সংস্থা।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ মানবিক উদ্যোগের আওতায় এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাক বিতরণ করা হয়। বিতরণকৃত প্যাকেজে চাল, চিনি, সেমাই, খেজুর, ডাল, মুড়ি, নুডলস, কিসমিস, বাদাম, সাবান, শ্যাম্পু ও স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ছিল।
এ সময় উপস্থিত ছিলেন মানবসেবা ও সামাজিক সংস্থার সহকারী পরিচালক মোঃ তুহিন রেজা, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাদিক হোসাইনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ ধরনের উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"