যশোর জেলার কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবু রশিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ অন্যান্য বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"