মোহাম্মদ আব্দুল্লাহ্, নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করাসহ আলোচনা সভা ও বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর (৯০, যশোর-৬) আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার এর নির্দেশে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য এই কর্মসূচির পালন করা হয় ।

শুক্রবার (২৩ জুন) বিকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমানের পরিচালনায় প্রথমে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ।
পুষ্পস্তবক অর্পণ করার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, এডভোকেট রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছিমা সাদেক ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজেদ হোসেন, ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিশ্বাস মোঃ শহীদুজ্জামান শহীদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মহিবুর রশিদ, ৬নং সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ তৌহিদুর রহমান, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে এবং উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"