মোঃ মোজাফ্ফর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
যশোর জেলার কেশবপুর উপজেলার কোমরপোলে শনিবার (২০ মে) সকালে এক নারীর ষড়যন্ত্রের হাত থেকে পুত্রকে রক্ষা করতে এক কৃষক পিতা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার কোমোরপোল গ্রামের মৃত এনায়েত মোড়লের পুত্র কামরুল ইসলাম জানান, আমার পুত্র একরামুল মোড়ল (২২) কে নিয়ে প্রতিবেশী সেলিম খা (২৫) ও তার স্ত্রী সুরাইয়া খাতুন (১৯) ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ৯মে সুরাইয়া খাতুন তার মাথাব্যাথা করছে বলে আমার পুত্র একরামুলকে ফোন করে ঔষধ পাঠিয়ে দিতে বলে। আমার পুত্র একরামুল সরল বিশ্বাসে ঔষধ পাঠিয়ে দেয়। তারই সূত্র ধরে গত ১০ মে সেলিম খা তার স্ত্রী সুরাইয়া খাতুন এর সাথে সম্পর্ক রয়েছে বলে আমার পূত্র একরামুলের নামে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের নিকট একটি ষড়যন্ত্রমূলক অভিযোগ করে। বিষয়টি ১১ মে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম এলাকাবাসীর উপস্থিতিতে মীমাংসা করে দেন। কিন্তু এলাকার একটি কুচক্রী মহলের ইন্ধনে সেলিম খা আমার পুত্র একরামুলের বিরুদ্ধে ১৩ মে থানায় একটি অভিযোগ করে।
অপরদিকে সুরাইয়া খাতুন ১৯ মে আমার পুত্র একরামুলের বিরুদ্ধে থানায় অপর একটি ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। যে কারণে আমি সহ আমার পরিবার দিশেহারা হয়ে পড়েছি। পুত্র একরামুলকে সুরাইয়া খাতুনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"