কাওছার হোসেন, কেশবপুর: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা “সমাধান” (সনদ নম্বর: ০৩০৭৩-০০১০০-০০০০৬) শর্তসাপেক্ষে “জুনিয়র অফিসার” পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ দেবে। পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি প্যানেলও গঠন করা হবে।
পদের নাম: জুনিয়র অফিসার
যোগ্যতা ও শর্তাবলী:
১. বয়স: ২৫-৩৫ বছর।
২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান।
৩. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ১০ কর্মদিবস মাঠ পর্যায়ে হাতেকলমে প্রশিক্ষণ নিতে হবে (আবাসন ও খাবারের ব্যবস্থা থাকবে, তবে কোনো বেতন/ভাতা প্রদান করা হবে না)।
৪. প্রশিক্ষণকালীন সময়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
৫. শিক্ষানবিশকালীন বেতন: ২২,০০০ টাকা, নিয়মিত হওয়ার পর: ২৫,০০০ টাকা।
৬. সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, দুপুরের খাদ্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ছুটির বিপরীতে বেতন, কর্মী কল্যাণ সহায়তা ও আবাসন সুবিধা প্রযোজ্য।
৭. আগ্রহী প্রার্থীকে ২৪ আগস্ট ২০২৫ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে (সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রয়োজনে অভিজ্ঞতার সনদ, মোবাইল নম্বরসহ নিজ হাতে লেখা জীবনবৃত্তান্ত)।
৮. বাছাইকৃত প্রার্থীকে ২৮ আগস্ট ২০২৫-এর মধ্যে মোবাইল ফোনে পরীক্ষার সময় জানানো হবে।
৯. পরীক্ষার সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।
১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
১১. নিয়োগ প্রক্রিয়ায় সমাধান কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য: নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা: সমাধান ভবন,
উপজেলা সড়ক, কেশবপুর-৭৪৫০, যশোর, বাংলাদেশ
ফোন: ০২-৪৭৭৭৬৭০৩৮
মোবাইল: ০১৭০৯-৩৮৯৫৪০
ই-মেইল: info@samadhan-bd.org, samadhan_rezaul@yahoo.com
ওয়েবসাইট: www.samadhan-bd.org
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"