মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলা কৃষকলীগের সভাপতি ও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল (৬৯) গ্রেফতার হয়েছেন।
গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল রবিবার (৪ আগস্ট) সকালে খুলনা সদর থানার অন্তর্গত ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের পূর্ব পাশে অবস্থিত একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত বাবুলের স্থায়ী ঠিকানা খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেয়াড়া গ্রামে। বর্তমানে তিনি মহানগরের ডাক্তার গলির বাসায় বসবাস করছিলেন।
ডিবি সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে খুলনা মহানগর আওয়ামী লীগের মিছিল, সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তথাকথিত "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" দমন করতে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছেন। এতে আন্দোলনকারীদের দমন এবং আন্দোলন ভেস্তে দেওয়ার নানা প্রচেষ্টা ছিল বলেও দাবি করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় একটি মামলা রয়েছে (মামলা নম্বর-০২, তারিখ: ১৪/০৮/২০২৪)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬/৪২৭/৩৪ ধারায় বিভিন্ন অপরাধে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিবি জানিয়েছে, আশরাফুজ্জামান বাবুলকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"