মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: বিএনপির খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জুকে ঘিরে আবারও সরগরম খুলনার রাজনৈতিক অঙ্গন। দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তার ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে।
দলীয় কার্যালয়ে দেখা না গেলেও, তিনি অনুসারীদের নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে গেছেন। এমন প্রেক্ষাপটে আগামী ৬ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিজয় মিছিলে অংশ নিয়ে মূলধারায় ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছে। তিনি মহানগর ও জেলা নেতাদের সঙ্গে মিছিলেও নেতৃত্ব দিতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
যদি এ গুঞ্জন সত্যি হয়, তবে মঞ্জুর প্রত্যাবর্তন খুলনায় বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। নির্বাচনের আগে তার সক্রিয়তা সাংগঠনিক কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"