কাওছার হোসেন: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ বিটিভির মাধ্যমে প্রচারের জন্য শিগগিরই রেকর্ড করা হবে।
আচরণবিধি ও মাঠপর্যায়ের প্রস্তুতি: ইসি কমিশনার জানান, তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে।
এ ছাড়া তফসিল ঘোষণার পর রাজনৈতিক পোস্টার সরাতে ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে; সময়সীমা অতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে।
ভোটগ্রহণের সময় বৃদ্ধি: এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। শুরু: সকাল ৭টা ৩০ মিনিট এবং শেষ: বিকেল ৪টা ৩০ মিনিট।
প্রবাসী ভোটারদের জন্য ৮ ডিসেম্বর থেকে ব্যালট ছাপানো শুরু হবে বলেও জানান তিনি।
নির্বাচনী ছুটি: নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"