কাওছার হোসেন: দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যাংক ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রমও সীমিত সময়ের মধ্যে পরিচালিত হবে। রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে রোববারের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারের এই পদক্ষেপ জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"