মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে ধর্মীয় আলোচক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের সন্তান প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা সদর শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন। এই পদক্ষেপকে খুলনার ইসলামী অঙ্গনে এক নতুন মাত্রা ও সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মুফতি জাকির হুসাইন ইসলামী জ্ঞান, দাওয়াতি কার্যক্রম এবং সমাজ সংস্কারমূলক ভূমিকার জন্য ধর্মপ্রাণ মানুষের কাছে সুপরিচিত। তাঁর কণ্ঠে বেতারের মাধ্যমে ইসলামের মৌলিক বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ ধর্মপ্রাণ শ্রোতাদের জন্য এক নতুন আশার আলো।
মঙ্গলবার (২২ জুলাই) এ উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উদ্যোগে এক ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি জাকির হুসাইন। কুরআন ও হাদীসের আলোকে তিনি সমাজের নানা বাস্তব সমস্যার ইসলামী সমাধান তুলে ধরেন। বক্তব্যে ইসলামী চিন্তাধারার গভীরতা ও সমাজ পরিবর্তনের প্রতি তাঁর অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, বেতারের মাধ্যমে মুফতি জাকির হুসাইনের নিয়মিত অংশগ্রহণ খুলনার ধর্মীয় জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামের শুদ্ধ বার্তা আরও সহজভাবে পৌঁছাবে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"