শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শিক্ষকদের 'টিচিং-লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট: মেথডস এন্ড টেকনিকস' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুবধবার (১৮ ডিসেম্বর) শ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।
কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সকল বিভাগের চেয়ারম্যান ও ১ম বর্ষ ১ম সেমিস্টারের কোর্স শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"