শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৭টি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১৭টি বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর বলেন, তোমরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছ। তোমরা কখনো নিজেদেরকে একা ভাববে না, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও গোছানো ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। এখানে জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা হয়। তোমরা এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকরা ও আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব। আমাদের দ্বার তোমাদের জন্য সর্বদাই উন্মুক্ত।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"