মোহাম্মদ আব্দুল্লাহ্, নিজস্ব প্রতিবেদকঃ যশোর জেলার মণিরামপুর উপজেলার সাতনল জোড়াপোল এলাকা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পাড়িয়ালী গ্রামের নুরুল হক দফাদারের ছেলে।
নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই সোহাগ হোসেন জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। তাকে এগিয়ে আনতে ভোরে মণিরামপুরে বাজারে যান স্বজনরা। তাকে না পেয়ে ফেরার পথে খবর পান সাতনল জোড়াপোল এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখেন পুকুর পাড়ে ভাই জাহাঙ্গীরের মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"