ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই। আর সেজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই। আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। একইসঙ্গে সংগঠনের মধ্যে নেতাকর্মীদের নৈতিকতা সমৃদ্ধ করা প্রয়োজন। সব জায়গায় যে অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে। সংগঠনের নেতাকর্মীদের যে নৈতিক মনোবল আছে, তা বাড়াতে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী ২৪ নভেম্বর যশোর আগমনকে সফল করতে রবিবার (০৬ নভেম্বর) বিকালে কেশবপুর আবু শারাফ হিজবুল কাদের সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৬ (কেশবপুর) এর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্রক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবো। নেতাকর্মীরা বিনয়ী হলে জনগণ অব্যাহতভাবে আমাদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক ব্যারেষ্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য অধ্যাপিকা রেবা ভৌমিক, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের শামছুন্নাহার লিলি, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা স্বোচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার গফুর, যুবলীগ নেতা সুমন সাহা রবিন ও কাওছার হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।
উল্লেখ্য, বিশেষ বর্ধিত সভায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী ২৪ নভেম্বর যশোর আগমনকে সফল করতে কেশবপুর উপজেলা থেকে ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"