কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম-কে দৈনিক জনশ্রুতি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) জুম্মার নামাজের পর দুপুরে দৈনিক জনশ্রুতি এর প্রকাশ ও সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেন এর সৌজন্যে নবনির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এবং কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া আরো শুভেচ্ছা জানান দৈনিক জনশ্রুতি এর নির্বাহী সম্পাদক মোঃ কবির হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, নিজস্ব প্রতিবেদক মোঃ অমিত সরকার, মোহাম্মদ আবদু মেহেরাজ হোসেনসহ পত্রিকার অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
এ সময় নবনির্বাচিত সাংসদ মোঃ আজিজুল ইসলাম প্রয়াত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক ও তাঁর সহধর্মিণী প্রয়াত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উভয়কে স্মরণ করাসহ তাদের পরিবারের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তিনি গোটা কেশবপুরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কেশবপুরকে নতুনরুপে সাজানোর বিষয়ে তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৮ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ৩৯ হাজার ২৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"