কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের নরনিয়া এলাকায় অবস্থিত নূরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় বৃক্ষ বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’।
সংস্থাটির পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণের জন্য আম, জাম, পেয়ারা, আমলকি, মেহগনি ও লেবু গাছ প্রদান করা হয়। একটি গাছ যেমন প্রকৃতিকে সমৃদ্ধ করে, তেমনি একটি সবুজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের জন্য তৈরি করে নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ—এই ভাবনাকে সামনে রেখেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সমাধান, কেশবপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু ব্যক্তি বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ ও পরিচর্যার সংস্কৃতি গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে নূরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং মাদরাসা প্রাঙ্গণে বিতরণকৃত গাছগুলো যথাযথভাবে সংরক্ষণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
‘সমাধান’-এর এ উদ্যোগ শুধু বৃক্ষ বিতরণ নয়—এটি একটি সবুজ আগামী নির্মাণের প্রত্যয়। আজকের একটি চারা আগামী দিনের ছায়া, ফল, অক্সিজেন ও জীবনের অংশীদার। তাই প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"