কাওছার হোসেন: নির্বাচনের সকাল শুরু হয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়ে। যশোর-৬ আসনের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ এবং জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মুক্তার আলী—একসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ছবি তোলেন।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দিনের শুরুতে তাঁদের এমন ইতিবাচক উপস্থিতি ভোটারদের মাঝে আশাব্যঞ্জক বার্তা পৌঁছে দেয়। স্থানীয়দের মতে, এই ধরনের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য নির্বাচনকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহায়ক।
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।
ভোটাররা প্রত্যাশা করছেন, দিনের পুরো সময় জুড়েই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"