শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ৩৬৭ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে বৃহস্পতিবার (২৫ মে) উন্নয়নধীন ১১টি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়াসহ সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। আর এ কারণেই বর্তমানে সরকারের সর্বোচ্চ থেকে সব পর্যায়ে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করার লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। তার‌ই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ১১০টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হলো। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের উন্নয়ন ঘটবে বলে আশা করছি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ রফিকুল হাসান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিচুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ প্রমুখ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর