শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ইসলামী ব্যাংকে সিকিউরিটি গার্ড নিয়োগ: কর্মসংস্থানের নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৫১৭ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় শরীআহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিকিউরিটি গার্ড (অস্থায়ী) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। ব্যাংকটির এ উদ্যোগ কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে বিশেষ করে যেসব প্রার্থী শারীরিকভাবে ফিট, কর্মঠ এবং নিরাপত্তা পেশায় অভিজ্ঞ—তাদের জন্য।

আবেদনকারীদের ন্যূনতম এসএসসি/সমমান পাস হতে হবে। সেনাবাহিনী বা আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে রয়েছে বিশেষ অগ্রাধিকার। শারীরিক যোগ্যতার শর্ত অনুযায়ী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং অবসরপ্রাপ্তদের জন্য ৪৫ বছর (২১ আগস্ট ২০২৫ তারিখে হিসাব অনুযায়ী)।

আগ্রহী প্রার্থীরা ২১ আগস্ট ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ইসলামী ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল ব্যবহার করে অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত QR কোড স্ক্যানের মাধ্যমে।

ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা প্রদান ছাড়াও নির্বাচিত প্রার্থীদের শারীরিক পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেকআপসহ বিভিন্ন ধাপ অতিক্রম করে নিয়োগপ্রাপ্ত করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধু একটি চাকরির সুযোগ নয়, বরং ব্যাংকিং খাতে সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থার অংশ হওয়ার একটি সম্ভাবনাময় দ্বার।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর