শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৯১৩ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

ঢাকা, ০১ আগস্ট ২০২৫ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

এর প্রেক্ষিতে, গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে ওই কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনী ইতোমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মেলার পর বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত সেনা আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখা হচ্ছে।

এছাড়া, অভিযুক্ত কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটানোর অভিযোগেও একটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে সেনা আইনের অধীনে দায় নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয় এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে জড়িত যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর