শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে আমাতুল্লাহ্ মার্ট এর নিউজ পোর্টালসহ ঔষধের দোকান এর শুভ উদ্বোধন

মোহাম্মদ আব্দুল্লাহ্ || নিজস্ব প্রতিবেদক / ৯৬০ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ

যশোরের কেশবপুরে আমাতুল্লাহ্ মার্ট এর পোশাক শোরুমের পাশাপাশি দৈনিক জনশ্রুতি নামক অনলাইন নিউজ পোর্টাল এর অফিস এবং আ.কে. ফার্মেসী নামক ঔষধের দোকান উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আলতাপোল তালতলার মোড়ে এ অফিসের উদ্বোধন করা হয়। এখন থেকে ক্রেতারা অনলাইনের পাশাপাশি সরাসরি আমাতুল্লাহ্ মার্ট থেকে উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটি এবং নানা ধরনের দেশীয় পোশাকসহ আরো বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এছাড়া দৈনিক জনশ্রুতি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ তাঁরা তাদের বস্তুনিষ্ঠ তথ্য, উপাত্ত ও সঠিক ঘটনা গুলো তুলে ধরতে পারবেন এবং আ.কে. ফার্মেসী থেকে সুলভ মূল্যে ঔষধ ক্রয় করার পাশাপাশি ডায়বেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করাসহ অন্যান্য স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

অত্র প্রতিষ্ঠান সমূহের স্বত্বাধিকারী মোহাম্মদ কাওছার হোসেন (রুবেল) এর তত্ত্বাবধায়নে এবং পরিচালক ও ফারিয়া কেশবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ কবির হোসেন এর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক জনশ্রুতি এর ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট দলীল লেখক মোঃ শাহাদাৎ হোসেন, আমাতুল্লাহ্ মার্ট এর উপ-পরিচালক ও দৈনিক জনশ্রুতি এর উপ-সম্পাদক মুর্শিদা খাতুন সুমি, আমাতুল্লাহ্ মার্ট এর প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দৈনিক জনশ্রুতি এর বার্তা সম্পাদক মরিয়ম আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম লিটন, সাবেক ইউপি সদস্য মোঃ ওলিয়ার রহমান, তাজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান, রফি স্টোরের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, এ্যালকো ফার্মাসিউটিক্যালস এর সেলস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আব্দুল্লাহ্, ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোঃ মেহেরাজ হোসেন, সুমন টি-স্টোরের স্বত্বাধিকারী সুমন বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মোঃ ইকবাল হোসেন, শ্রমিক ইউনিয়নের আসাদ মোড়ল, বাবু বিশ্বাস, আলম ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আলম হোসেন, মুজিবুর ক্যারাম এন্ড ফ্রাইড ফুড শপের স্বত্বাধিকারী মুজিবুর বিশ্বাস, মশিয়ার কফি এন্ড ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মশিয়ার বিশ্বাসসহ স্থানীয় সাধারণ জনগণ। দোয়া পরিচালনা করেন আলতাপোল তালতলা মসজিদের ইমাম হাফেজ মোঃ ইয়াসিন হোসেন।

উল্লেখ্য, দোয়া অনুষ্ঠানের সমাপ্তির পর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাতুল্লাহ্ মার্ট, আর.কে. ফার্মেসীর পরিচালক ও দৈনিক জনশ্রুতি এর নির্বাহী সম্পাদক এবং ফারিয়া কেশবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ কবির হোসেন। তিনি তার বক্তব্যে এলাকাবাসীর নিকট তাঁর ব্যবসায়ীক সাফল্য অর্জনের লক্ষ্যে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সকলের নিকট উন্নয়নমুখী কাজ করার আহ্বান জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর