বাংলাদেশের আকাশে আজ ভিন্ন এক চাঁদ দেখা গেছে। সচারাচার এ ধরনের চাঁদের দেখা মেলে না। ইফতারের পর পরই দেশের প্রায় সকল জেলা থেকে অসংখ্য মানুষ দেখেছে এই চাঁদ এবং তাঁরার এক অসাধারণ মিতালি।
শুক্রবার (২৪ মার্চ ২০২৩ ইং) বাংলার আকাশের কাছে চাঁদের নিচে তারা দেখা গেছে। ইতিহাসে এই প্রথম দেখা গেল চাঁদের মিতালি, এ যেন এক বিরল দৃশ্য। সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তার পাশে একটি তারা দেখা যায়। অনেকে একে সুখ তারা বলে থাকেন, আসলে এটি শুক্র গ্রহ।
গত পহেলা মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকাতে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই স্পষ্ট দেখতে পেরেছেন অনেকই। হয়তো এর আগে কখনো এমন বিরল দৃশ্য কেউ দেখেনি। তবে এ দৃশ্য, সারা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে।