বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সুমন সাহার মনোনয়নপত্র দাখিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ২৯৭ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ২:০১ পূর্বাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সুমন সাহা রবিনের অনলাইনে মনোনয়নপত্র বুধবার (১০এপ্রিল) দুপুরে দাখিল সম্পন্ন হয়েছে।

অনলাইনে মনোনয়নপত্র জমা প্রদান শেষে উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী তরুণ আইটি উদ্যোক্তা ও কেশবপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন সাহা রবিন উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের নিকট মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দেন।

এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুমন সাহা রবিনের সাথে উপস্থিত ছিলেন কেশবপুর বিআরডিবি এর চেয়ারম্যান মদন সাহা অপু, কেশবপুর পৌর কারিগরি ও বানিজ্য কলেজের অধ্যক্ষ এডভোকেট অসীম কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী প্রবীন আওয়ামীলীগ নেতা শ্যামল সাহা, কাঠ ব্যবসায়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সাহা, পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সোনা সাহা ও রবিন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আক্তার, শ্রমিক নেতা আলামিন সরদার প্রমুখ।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুমন সাহা রবিন সিপি‌এস২৪ এর স্বত্তাধিকারি হিসেবে দীর্ঘদিন যাবত একজন সফল আইটি উদ্যোক্তা হিসেবে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছেন। তার রাজনৈতিক জীবনের শুভ সূচনা হয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেশবপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে। এরপর উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে ঢাকা সরকারি গ্রাফিক্স আর্টস ইন্সটিটিউটে শিক্ষা জীবন শেষ করেন, আর সেখানে অধ্যায়নরতকালীন অত্র ইনিস্টিটিউটের হল শাখা ছাত্রলীগের সফল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইনিস্টিটিউট শাখা ছাত্রলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, কেশবপুর উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সুমন সাহা রবিন বর্তমানে সমগ্র কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সকলের দোয়া, আশির্বাদ ও সমর্থন প্রত্যাশী হিসেবে নিয়মিত গনসংযোগ করে চলেছেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর