বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৮৮ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: যশোরের কেশবপুরে আপদকালীন আরও ড্রেজার মেশিন বৃদ্ধি করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে কেশবপুর উন্নয়ন কমিটি ও বন্যাকবলিত এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শহরের শহীদ দৌলত চত্বর (ত্রিমোহিনী মোড়ে) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আলী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ,সাংবাদিক শফিকুল ইসলাম সুইট, উপজেলা সেচ্ছাসেবকদলের সাধারণ বাবুল রানা বাবু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন রিপন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অন্তু প্রমুখ।

৭ দফা দাবির ভেতর রয়েছে- কেশবপুরকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা, আপদকালীন আরও ড্রেজারের মাধ্যমে হরিহর নদ, বুড়িভদ্রা ও আপার ভদ্রা নদীর পলি নিষ্কাশনের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা, বিল সংলগ্ন খালের পলি অপসারণ ও খনন এবং দুই পাড়ের মাটি সংরক্ষণ; স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করা, অপরিকল্পিত ঘের সংস্কার ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করার দাবি, ঘেরের বেড়ি হিসাবে সরকারি রাস্তা ব্যবহার বন্ধ করা, সরকারি জমি ও খাল ঘের হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সকল প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর