বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার জন্য মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মুসাল্লিদের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও কোষাধ্যক্ষ এস এম হাফিজুর রহমান।
তথ্য অনুযায়ী ১৯৭০ সালে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের পর থেকেই কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লী এবং শহরের হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ আদায় করেন এই মসজিদে।