খুলনা প্রতিনিধি: খুলনার লবনচরা এলাকার মুরাদ বিন আমজাদ নামের এক ব্যক্তির ধর্ম অবমাননাকর বক্তব্য ও ইসলামবিরোধী মন্তব্যের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, খুলনা।
সোমবার (৭ জুলাই) দুপুর ২টায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, মুরাদ বিন আমজাদের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং তা বাংলাদেশের সংবিধান, ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির পরিপন্থী। এ ঘটনায় হেফাজতের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া।

আরো উপস্থিত ছিলেন মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ কাফী, মুফতি জাকির হুসাইন, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, মাওলানা যোবায়ের, ইমদাদুল্লাহ আজমী, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মাছুম বিল্লাহ, মাওঃ ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা বিলাল শরীফ, মাওলানা নূর হুসাইন, মুফতি শফিকুর রহমান চৌধুরী এবং মাওলানা আব্দুল্লাহসহ অনেকে।
হেফাজতের নেতারা এ সময় ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন।