বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

খুলনা মহানগর হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন কেশবপুরের সন্তান মুফতি জাকির হুসাইন

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৫৩৩ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ

খুলনা: হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সাখাওয়াত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি গোলামুর রহমান।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নগর কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, রোববার ইসলামপুর জামে মসজিদে এক বিশেষ বৈঠকের মাধ্যমে খুলনা মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা সাখাওয়াত হোসাইন এবং পরিচালনা করেন মুফতি গোলামুর রহমান। এতে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া,সহ আরও অনেকে। বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা মুফতি জাকির হুসাইন। তিনি জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম খুলনার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা সদর শাখারও সাধারণ সম্পাদক।

মুফতি জাকির হুসাইন একজন সুমিষ্টভাষী দাঈ (ইসলামের দাওয়াতদাতা) যিনি ইসলামী আকিদা, ফিকহ, হাদীস ও তাফসিরের গভীর জ্ঞান রাখেন। কুরআন-হাদীসের আলোকে যুগোপযোগী ব্যাখ্যা প্রদান এবং বাস্তব জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তার ভূমিকা অসামান্য এবং তিনি ইসলামী চিন্তায় আধুনিকতার এক স্পষ্ট প্রতিচ্ছবি।

তিনি বিশ্বাস করেন, ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। তার বয়ান ও বক্তব্যে বারবার উঠে আসে সমসাময়িক সমাজে নৈতিকতা, ইনসাফ, সহানুভূতি ও সাম্য প্রতিষ্ঠার আহ্বান।

বিশেষ করে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কুরআনের ভাষ্য এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাচরণের আলোকে তিনি তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার নির্লিপ্ত সাধনা, পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা তাকে খুলনার ইসলামী অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার মতো একজন অভিজ্ঞ আলেমের অন্তর্ভুক্তি খুলনা মহানগর কমিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

উল্লেখ্য, খুলনায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হলো। অভিজ্ঞ নেতৃত্ব এবং নবীনদের সম্মিলনে এই কমিটি আগামী দিনে ইসলামী দাওয়াত ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর