শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আটক চার

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৪১৩ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিমকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার (১৪ জুন) রাতে এবং বৃহস্পতিবার সারাদিন বকশীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেননি।

নিহত নাদিমের সহকর্মীরা জানান, বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাটহাট এলাকায় সাংবাদিক নাদিমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর