শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

দৈনিক জনশ্রুতি এর সম্পাদক কন্যা আমাতুল্লাহ্ এর তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৮০১ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ কেশবপুরের দৈনিক জনশ্রুতি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কন্যা আমাতুল্লাহ্ বিনতে কাওছার এর তৃতীয় জন্মবার্ষিকী এবং আমাতুল্লাহ্ মার্ট এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ জুলাই) সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন দৈনিক জনশ্রুতি এর সম্পাদক ও প্রকাশক এবং আমাতুল্লাহ্ মার্ট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ কাওছার হোসেন ।

জানা গেছে, বাংলা ১৪২৭ সালের ৩১ আষাড়, আরবী ১৪৪১ সালের ২৩ জিলক্বদ ও ইংরেজি ২০২০ সালের ১৫ জুলাই আদ-দ্বীন সাকিন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যশোর শাখায় বেলা ১২:৪৫ মিনিটে ভূমিষ্ঠ হন দৈনিক জনশ্রুতি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কন্যা আমাতুল্লাহ্ এবং একইদিনে সম্পাদক কাওছার আমাতুল্লাহ্ মার্ট নামক অনলাইন কেনাকাটা ও রিসেলিং প্লাটফর্মের যাত্রা শুরু করেন ।

আমাতুল্লাহ্ এর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং আমাতুল্লাহ্ মার্ট এর সাফল্য কামনা করে আরো দোয়া প্রার্থনা করেছেন, দৈনিক জনশ্রুতি এর নির্বাহী সম্পাদক মোঃ কবির হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, যুগ্ম-সম্পাদক মুর্শিদা খাতুন সুমি, বার্তা সম্পাদক মরিয়াম আক্তার, বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি এমকেআর শেখ কামাল, খাইরুজ্জামান সবুজ, নিজস্ব প্রতিবেদক মোজাফ্ফর হোসেন, আক্তারুজ্জামান বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মেহেরাজ হোসেন প্রমুখ ।

এছাড়াও দৈনিক জনশ্রুতি এবং আমাতুল্লাহ্ মার্ট এর শুভাকাঙ্ক্ষী মহলের বিভিন্ন পর্যায় থেকে সম্পাদক কন্যা আমাতুল্লাহ্ এর জন্মবার্ষিকী ও আমাতুল্লাহ্ মার্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও শুভ কামনা জানিয়েছেন অনেকেই ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর