কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ নওয়াপাড়ায় পীরের মাজার জিয়ারাত করলেন কেশবপুর (যশোর-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নওয়াপাড়ায় গিয়ে পীরের মজারা গিয়ে ফতেহা পাঠ করে মোনাজাত করেন মোঃ আজিজুল ইসলাম এমপি। পরে তিনি নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয়রা একনজর এমপি আব্দুল আজিজকে দেখতে ভীড় জমাতে থাকেন এবং তারা সকলে জানান প্রাণখোলা শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় এমপি আজিজ সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন অভয়নগরে থেকেছি। অভয়নগরের মানুষকে ভুলতে পারিনি, পারবো না কখনো। তাই আমি নির্বাচিত হওয়ার পরপরই অভয়নগরের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি। আমি কেশবপুর অঞ্চলকে স্মার্ট এলাকা রূপে গড়ে তুলতে চাই, পাশাপাশি অভয়নগর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এজন্যে কেশবপুরসহ অভয়নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করি।’
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা, ইউপি সদস্য রাজিব হোসেন, রুহুল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল্লা, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, জিল্লু ফারাজী, ইবাদুল ইসলাম এবং কনক দাস।