খুলনা প্রতিনিধিঃ খুলনা সদরের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুরতাদ মুরাদ বিন আমজাদ ইসলামের মৌলিক বিশ্বাস, সালাত (নামাজ) এবং হাজরে আসওয়াদের মতো পবিত্র বিষয় নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন। এ প্রসঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর খুলনা জেলার নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় কঠোর ভাষায় তার নিন্দা জানান এবং অবিলম্বে প্রকাশ্যে তওবা করার আহ্বান জানান।
রোববার বিকেলে খুলনা সদর হেফাজতের নেতারা জেলার সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন,
“মুরাদ বিন আমজাদ ইসলামের মৌলিক বিশ্বাস নিয়ে কটূক্তি করে সীমা অতিক্রম করেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে ক্ষমা চাইতে হবে। তা না হলে হেফাজতে ইসলাম তার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “ইসলামের পবিত্র মূল্যবোধকে অবমাননা করে কেউ পার পেতে পারে না। এ বিষয়ে উম্মাহর দায়িত্ব হলো প্রতিরোধ গড়ে তোলা।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা সদর হেফাজতের সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফি, সাধারণ সম্পাদক মুফতী জাকির হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ আযমী, ৩১ নম্বর ওয়ার্ড হেফাজতের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতী বেলাল শরীফ এবং মাওলানা আল আমিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা মুসলিম সমাজের ঈমানি অনুভূতিতে আঘাত করেছে এবং মুরাদ বিন আমজাদের মতো ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, অনতিবিলম্বে যদি মুরাদ প্রকাশ্যে আল্লাহর কাছে তওবা না করে এবং মুসলমানদের কাছে ক্ষমা না চান, তবে দেশব্যাপী আন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।