শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

যশোরের কেশবপুর বন্যা কবলিত হ‌ওয়ায় নৌকায় করে মরদেহ নেওয়া হলো কবরস্থানে

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ৩১২ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: যশোর জেলার কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লাশ নৌকায় করে কবরস্থানে নিয়ে যেতে হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কবরস্থানে পানি থাকায় পাশের উঁচু জায়গায় দাফন করা হয়েছে লাশটি।

স্থানীয়রা জানায়, কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) বুধবার রাতে অসুস্থ হয়ে মারা যান। মধ্যকুল গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে ওই ব্যক্তির লাশটি বাড়ি থেকে নৌকায় করে দূরের কবরস্থানে নেয়া হয়। কবরস্থানটিও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, এশার নামাজের পর তার স্বামী কলেমা পড়তে পড়তে অসুস্থ অনুভব করে মারা যান।

এ ছাড়াও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন জানান, বন্যার পানিতে মধ্যকুল গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির লাশ নৌকায় করে তাদের পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর