বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না: আজিজুল ইসলাম এমপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৪০৭ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চাই। আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না আপনাদের মাঝে সেবক হয়ে চীরদিন বেচে থাকতে চাই।

আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমার এলাকাকে বেকার মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের দেশে উন্নতি অবশ্যই হবে। কারোর রক্তচক্ষুকে ভয় পাবার নয়, আমাদের কেশবপুরকে আমরাই গড়ে তুলতে চাই। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম নতুন মূলগ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম যুবসমাজের উদ্যোগে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মূখরর্জী, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান,নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর।

অপর দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার সন্ধ্যায় অপর এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানে বক্তব্য রাখেন বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার দাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আমুনুল্লাহ গফুর, আবু সাঈদ, ইউপি সদস্য হুমায়ন কবির টিনু, ছাত্রলীগ নেতা শেখ সুজন প্রমুখ। এরপর ভান্ডারখোলা ও জামালগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর