বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

ঈদের ছুটিতেও মণিরামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪১৮ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

কাওছার হোসেন: পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও যশোরের মণিরামপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিক দিক বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় জরুরি এই স্বাস্থ্যসেবা চালু রাখা হয়।

খানপুর, নেহালপুর, মণিরামপুর, কাশিমনগর, কুলটিয়া, হরিদাসকাটি, ভোজগাতী ও ঢাকুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মণিরামপুর, যশোর-এ এই জরুরি সেবা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুদীপ্ত সেনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা অঞ্জনা রানী কুন্ডু জানান, ঈদের ছুটির সময়েও স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগ নিয়ে সেবাকেন্দ্র খোলা রাখা হয়, যাতে জরুরি স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত না হন।

এ সময়ে ১৩৯ জন সাধারণ রোগী, ১৭ জন গর্ভবতী, ০৩ জন প্রসব পরবর্তী, ১২ জন কিশোর-কিশোরী, ৪৩ জন শিশু সেবা পায়। পরিবার পরিকল্পনা কার্যক্রমের অংশ হিসেবে ০১ জনকে ইনজেকশন, ০৪ জনকে খাবার বড়ি ও ০১ জনকে আই.ইউ.ডি সরবরাহ করা হয়। এছাড়া জরুরি ও বিশেষ সেবার অংশ হিসেবে নেহালপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারি সেবা চালু ছিল।

সংশ্লিষ্টরা জানান, উৎসবের সময়েও জরুরি সেবা অব্যাহত রাখার এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর