বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

একমাত্র ছেলেকে হারিয়ে বাকরূদ্ধ সেনা কর্মকর্তার বাবা

সালমান আক্তার অ্যানি || কক্সবাজার / ২৮৯ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

সালমান আক্তার অ্যানি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা প্রায় বাকরুদ্ধ, বার বার মুর্ছা যাচ্ছেন মা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সন্তান সেনা কর্মকর্তা নিহতের সংবাদ প্রকাশের পর তার বাসায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সরোয়ার জাহান কন্নাজড়িত কণ্ঠে বলেন, এইরকম মৃত্যু যেন আর কারো না হয়। আর যেন কোন বাবার এভাবে আর্তনাত করতে না হয়। আমি আমার ছেলে হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিমই আমার একমাত্র ছেলে। সেই ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক। তাই আমি আজ অসহায়। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।

তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন আর বলছেন, সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই। যারা তার সঙ্গে ছিল। তারা কেন আমার ছেলেকে রক্ষা করতে পারলো না। তাদেরও বিচার চাই আমি। তানজিম ছিল আমার কলিজার টুকরা।

উল্লেখ্য, নিহত সেনা অফিসার তানজিমই বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বড় বোন আছে। তিনি ঢাকায় স্বামীসহ থাকেন। তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে, তার বাড়িতে ভিড় করে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যেই ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস থেকে উর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।

এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর