শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ২১৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্ক: নিরাপদ আর্থিক লেনদেন ও সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ক্যাশলেস লেনদেনের প্রতি উৎসাহ বাড়াতে সাতক্ষীরা জেলার কলারোয়ায় তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে Pubali Bank PLC–এর কলারোয়া শাখা। সোমবার (১৮ মে) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ক্যাশলেস কলারোয়া’। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

গ্রাহক সেবার মান উন্নয়ন, নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Pubali Bank PLC–এর কলারোয়া শাখার ব্যবস্থাপক রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার মিজানুর রহমান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান কলারোয়া শাখার ব্যবস্থাপক কাওছার হোসেনসহ অন্যান্য বিভিন্ন আর্থিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এডিসির কর্মকর্তা আক্তারুজ্জামান এবং কলারোয়া শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক রিপন কুমার বিশ্বাস ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবার বিষয় তুলে ধরেন। তিনি জানান, কলারোয়াকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে যারা পূবালী ব্যাংকের গ্রাহক হবেন এবং ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন, তাদের জন্য থাকছে ফ্রি QR কোড, ফ্রি ইনস্ট্যান্ট ডেবিট কার্ড, ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং সুবিধা, মার্চেন্ট পেমেন্ট, মার্চেন্ট QR কোড ও POS সেবা, ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, ফ্রি অ্যাকাউন্ট সার্ভিসসহ আরও বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, প্রযুক্তিনির্ভর নিরাপদ ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও আধুনিক, সহজ ও নিরাপদ আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখবে Pubali Bank PLC।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর