শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ সাধনে সমাধান কৈশোর কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬১১ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ “মেধা ও মননে সুন্দর আগামী, তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুভবোধসম্পন্ন সমাজ ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গৃহিত কৈশোর কর্মসূচির উপজেলা পর্যায়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএস‌এফ) এর সহযোগিতায় এবং সমাধানের বাস্তবায়নে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৈশোর স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) মনিরামপুর উপজেলার বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু মোত্তালেব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।

সমাধান কর্মসূচির পরিচালক আবু জাফর মাতুব্বরের সভাপতিত্বে ও কার্যক্রমের সিনিয়র ম্যানেজার মোঃ মুনসুর আলীর সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ম্যারাথন দৌড়, ক্রিকেট খেলা, বেলুন ফাটানো ও বালিশ খেলা, প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি, তামাক বিরোধী সচেতনতামূলক লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাধান কার্যক্রম ও মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক মোঃ শফিউল ইসলাম, এমআইএস অফিসার মোঃ শরিফুল ইসলাম, কৈশোর কর্মসূচির কর্মকর্তা মোঃ ম‌ইনুল ইসলাম, সহকারী ম্যানেজার (আইটি) মোঃ শামীমুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী প্রমুখ।

উল্লেখ্য, সকল প্রতিযোগিতা সম্পন্ন হ‌ওয়ার পর বিজয়ী সকল প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট, কাপসহ মূল্যবান পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য সকলের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর