কেশবপুরে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে বারো-টার সময় চুকনগর থেকে আসা একটি আলমসাদু ও কেশবপুর কলাগাছী থেকে চুকনগরের দিকে আসা একটি মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
সড়ক দুর্ঘটনাটি ঘটে সুফলাকাঠি বাজারে, মটর সাইকেল চালক আলমসাদু চালক এর প্রায় ৪০ গজ সামনে ভুল পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এদিকে গতিতে চলা আলমসাদু তার ডান পাশে আসে কিন্তু চালক সচেতন হওয়ায় আলমসাদু সুফলাকাঠী বাজারের পুকুরের পাশে চাপিয়ে দেওয়ায় মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তবে আলমসাদুর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, উভয় চালকই সামান্য আহত হয় এবং সাথে সাথে তাদেরকে বাজারের চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আলমসাদু চালক মোঃ চাঁদ আলী মনোহরপুর গ্রামের মনিরামপুর উপজেলার বাসিন্দা এবং মটর সাইকেল চালক কেশবপুর উপজেলার সুফলাকাঠী ইউনিয়নের কৃষ্ণনগরের আলমগীর।