শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরের বড়ণডালিতে ৩ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে প্রাণবন্ত অতিথি উপস্থিতি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৯০ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

কাওছার হোসেন: কেশবপুরের বড়ণডালিতে আয়োজিত ৩ লাখ টাকার প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই দর্শকদের ভিড় বাড়তে থাকে, আর ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনার ঢেউ।

সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমীর অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ। তাদের উপস্থিতি মাঠের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং খেলোয়াড়দের মাঝে বাড়ায় উৎসাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার পেশাজীবী বিভাগের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিউর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলফাজুর রহমান, কেশবপুর উপজেলার মিডিয়া ও সমাজসেবা সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি এবং ত্রিমোহিনী ইউনিয়নের আমীর মোঃ আশরাফুল আলম। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, এ ধরনের বৃহৎ পরিসরের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে উৎসাহিত করে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করে। সেমিফাইনাল ম্যাচ শেষে অতিথিদের অংশগ্রহণে ধারণ করা হয় বেশ কিছু মুহূর্ত, যা দর্শক-খেলোয়াড় সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর