শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরের সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি আজিজুল

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৪৮ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর থেকে নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় এমপি আজিজুল ইসলাম সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে তাঁকে নিমন্ত্রণ করেন।

এ বিষয়ে এমপি আজিজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখেদুখে সব সময় আমি সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর পৌরসভার কাউন্সিলর জি এম কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর