শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মরিয়ম আক্তার, স্ট্যাফ রিপোর্টার / ৩২৬ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ

যশোর জেলার কেশবপুর উপজেলায় শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে শহরের রাসেল মিনি স্টেডিয়ামে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

কেশবপুর (৯০ যশোর-৬) সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন।

এসময় প্রধান অতিথি শাহীন চাকলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গণের স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে।

তিনি আরো বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তরুণ বয়সে ফুটবল পায়ে মাঠ মাতিয়েছেন ঢাকাই লিগে। দীর্ঘদিন খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাবে। বঙ্গবন্ধুর দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালও ছিলেন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। বর্তমান ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখেছেন শেখ কামাল। কামালের স্ত্রী সুলতানা কামাল খুকুও ছিলেন দেশের খ্যাতনামা অ্যাথলেট। এমন ক্রীড়া প্রেমিক পরিবারে জন্ম নেওয়া বঙ্গবন্ধু কন্যার ক্রীড়াপ্রেম থাকবে সেটাই স্বাভাবিক ঘটনা। বাবা ও ভাইদের দেখানো পথেই বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে একের পর এক অবদান রেখেছেন প্রধানমন্ত্রী। এখনো সেই ধারা বজায় রেখেই দেশের ক্রীড়া এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।

উদ্বোধনী টুর্নামেন্টে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ এবং কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। নিদ্রিষ্ট সময়ের মধ্যে খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলের ব্যবধানে যশোর ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিজয়ী যশোর ফুটবল একাদশ দলের গোলরক্ষক মিতুল হাসানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার।

খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান এবং সহকারী রেফারি ছিলেন নুরুল ইসলাম খান ও রাজু আহম্মেদ।

অনান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত কুমার নাথ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখর রঞ্জন দাস, শাহাদাত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।

উল্লেখ্য, আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলার ৮টি উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর