শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩১০ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও যশোরের কেশবপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিক দিক বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় জরুরি এই স্বাস্থ্যসেবা চালু রাখা হয়।

ত্রিমোহিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেশবপুর, যশোর-এ এই জরুরি সেবা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. গোলাম মোক্তাদীরের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন শাপলা জানান, ঈদের ছুটির সময়েও স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগ নিয়ে সেবাকেন্দ্র খোলা রাখা হয়, যাতে জরুরি স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত না হন। এ সময়ে ৫ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং ৩ জন মাকে প্রসব-পরবর্তী সেবা প্রদান করা হয়।

এছাড়া, ৬০ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কৈশোরকালীন স্বাস্থ্যসেবার আওতায় ১৫ জন কিশোর-কিশোরী সেবা পায়। পরিবার পরিকল্পনা কার্যক্রমের অংশ হিসেবে ৫ জন দম্পতিকে আইইউডি, ১৫ জনকে ইনজেকশন, ২৭ জনকে খাবার বড়ি এবং ৪৮ জনকে কনডম সরবরাহ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, উৎসবের সময়েও জরুরি সেবা অব্যাহত রাখার এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর