শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে এক মুদি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুুরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বায়সা গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র ঘোষ (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা বায়সা কালীবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ। সে বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-৪৮।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) কেশবপুর পৌরশহরের একজন মুদি ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশ্য চলে যায়।

বৃহস্পতিবার সকালে বায়সা কালীবাড়ি সংলগ্ন গোল্ড ইট ভাটার উত্তর পাশে সন্তোষ ঘোষের আবাদি জমিতে পড়ে থাকা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের আপন ভাই গনেশ চন্দ্র ঘোষ বলেন, আমার ছোট ভাই কেশবপুরের মুদির ব্যবসা করতো। সে বিভিন্ন মানুষের কাছে কোটি কোটি টাকা দেনা। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে।

লাশ উদ্ধারের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাস বলেন, নিহতের শরীরের কোথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে। তার শরীরে বিষের গন্ধ এবং লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর