শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৮৯ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুরে সংসদ সদস্যকে প্রকাশ্যে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে আটকের পর মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর গাড়ি তল্লাশি করে প্রায় ১০ গ্রাম গাঁজা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর প্রাণিসম্পদ হাসপাতালের সামনে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে এসে নাঈম হোসেন, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ, এমপিকে লক্ষ্য করে প্রকাশ্যে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ শুরু করেন।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানালে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে কেশবপুর শহরের জামে মসজিদ এলাকায় তাঁর গাড়ি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি তল্লাশি করে মাদক উদ্ধার করে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং তাঁর ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর