শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৬১ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০২ মার্চ ২০২৬) গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার গড়ভাঙ্গা এলাকার একটি কমিউনিটি ক্লিনিকের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ক্লিনিকের ভেতর থেকে একটি পানির মোটর, একটি সিলিং ফ্যান, নগদ কিছু অর্থ এবং অফিসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে স্থানীয়দের অবহিত করেন। খবর পেয়ে এলাকাবাসী ক্লিনিক প্রাঙ্গণে ভিড় জমায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর