শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে কালভার্টের মুখে পাটা দেয়ার প্রতিবাদ করায় কৃষককে পিটিয়ে জখম

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৫৫ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: যশোরের কেশবপুরে সরকারি রাস্তার কালভার্টের মুখে পাটা ও নেট দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার প্রতিবাদে শওকত গোলদার (৪৭) নামে এক কৃষককে পিটিয়ে জখম করেছে। এলাকাবাসী আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে। এ ঘটনায় তিনি বুধবার দুপুরে বাদী হয়ে থানায় ও অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বগা-রেজাকাটি স্কুলের উত্তর পাশে সরকারি রাস্তার কালভার্টের মুখে গত ১৯ অক্টোবর বগা গ্রামের মৃত ইব্রাহিম সানার নাতি ছেলে রফিকুল ইসলাম পাটা ও নেট দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এ সময় বগা গ্রামের মৃত করিম গোলদারের ছেলে কৃষক শওগত গোলদার প্রতিবাদ করেন। বিবাদী রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওই কৃষককে বেদম মারপিট ও কাঁচি দিয়ে ডান হাতের আঙুলে পোচ টেনে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পানিতে ফেলে হত্যা করার উদ্দেশ্যে চুবিয়ে ধরে হুমকি দিয়ে চলে যায়। এ সময় বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আহত শওগত গোলদার বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে সামান্য সুস্থ হয়ে বুধবার দুপুরে আমি বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে রফিকুল ইসলাম সরকারি রাস্তার কালভার্টের মুখে পাটা ও নেট দেওয়ার কথা শিকার করে বলেন, আমি তাকে মারপিট করিনি।বাদীর হাতে থাকা কাঁচি টান দেওয়ার সময় তার (বাদীর) হাতের আঙুল কেটে গিয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর