অমিত সরকার, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে নূরুজাহান মার্কেটের ২ তলায় ইন্সুরেন্সের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্সুরেন্সের (এস,ই,ভি,পি ও ইনচার্জ) শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে ও ব্রাঞ্চের ম্যানেজার মেহেদী হাসান জাহিদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাংগঠনিক অফিসের উদ্বোধন করেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ডি,এম,ডি, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ খুলনা বিভাগের এ,এম,ডি,(সহকারী ব্যবস্থাপনা পরিচালক) ও ইনচার্জ সোহরাব হোসাইন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক এম এ রহমান প্রমুখ।
এসময় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ সাংগঠনিক অফিসের গ্রাহক সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।