কাওছার হোসেন: কেশবপুরে উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুনরায় মো. শফিউদ্দীন সভাপতি এবং আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯২ জন ভোটারের মধ্যে ৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফলে মো. শফিউদ্দীন ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিশ্বনাথ হালদার। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম ৭২ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, সাহিদুজ্জামান, সাধন কুমার চক্রবর্তী, রুহুল আমিন টুকু ও লুৎফর রহমান।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সাহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক পদে তৌহিদুজ্জামান নির্বাচিত হন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।